এল এম সি পোর্টাল

সমন্বিত কৃষি ইউনিট   প্রাণিসম্পদ খাত

আমাদের সম্পর্কে

পরিচিতি

কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন, এই দু’টি উদ্দেশ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কাজ করে যাচ্ছে।

বিগত সময়ের তুলনায় বাংলাদেশের দারিদ্র্যতা হ্রাস পেলেও বর্তমানে প্রায় ১৮.৭% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে, যাদের অধিকাংশ গ্রামে কৃষি কাজে নিয়োজিত। এদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণিসম্পদ পালনের সাথে জড়িত। এছাড়াও, মোট গবাদিপ্রাণী এবং হাঁস-মুরগি-এর প্রায় ৯০% মাঝারি, প্রান্তিক, ক্ষুদ্র খামারী ও ভূমিহীন পরিবার পর্যায়ে পালন করা হয়। পিকেএসএফ বিগত এক দশকের অধিক সময় ধরে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন কর্মসূচিসমূহের মাধ্যমে মাঠ পর্যায়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এ ধরনের কর্মসূচি গ্রহণের ফলে সংগঠিত খামারীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সময়মত নমনীয় শর্তে উপযুক্ত তহবলি সহায়তা প্রদানের পাশাপাশি লাগসই প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদান করাও সম্ভব হচ্ছে। সদস্য পর্যায়ে বিতরণকৃত তহবলি তথা ঋণের শতকরা প্রায় ৩০ ভাগ প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত হয়ে থাকে।

মাঠ পর্যায়ে নতুন প্রযুক্তির সম্প্রসারণ, বিদ্যমান কার্যক্রমের ধারাবাহিকতা এবং সফল অভিজ্ঞতাকে সম্প্রসারতি কলবেরে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে ২০১৩ সাল হতে সমন্বিত কৃষি ইউনিট-এর আওতায় প্রাণিসম্পদ খাত কাজ করছে। এই খাতের উদ্দেশ্য হলো দেশের প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অধিক সংখ্যক খামারীদের দোরগোড়ায় প্রয়োজনীয় তহবিল এবং লাগসই প্রাণিসম্পদভিত্তিক প্রযুক্তি ও সেবাসমূহ পৌঁছানো। প্রাণিসম্পদ ভিত্তিক আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতকরণের জন্য আধুনিক, লাগসই ও পরিবেশ বান্ধব প্রাণিসম্পদ পালন ভিত্তিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার প্রদানের সুযোগ পিকেএসএফ-এর প্রাণিসম্পদ খাতের আওতায় রাখা হয়েছে। প্রাণিসম্পদ খাত পিকেএসএফ-এর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার মধ্যে থেকে সরকারের সম্পূরক ও অতিরিক্ত সেবা প্রদানকারী হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে সামঞ্জস্য রেখে ‘‘টেকসই উন্নয়ন অভীষ্ট’’-এর ১৭টি অভিষ্ট-এর মধ্যে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ৯টি অভিষ্টসহ আরো ৭টি অভিষ্ট অর্থাৎ মোট ১৬টি অভিষ্ট অর্জনের লক্ষ্যে পিকেএসএফ-এর প্রাণিসম্পদ খাত তার কার্যক্রম অব্যহত রেখেছে।